গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে স্নাতকোত্তর ডিগ্রির পরিবর্তে ‘স্নাতক’ (ডিগ্রি বা অনার্স পাস) ডিগ্রিধারীরাই এসব পদে মনোনীত হতে পারবেন।
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৪:২২